আইএলসি কর্মকর্তাদের ঠাকুরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত আদিবাসী এলাকা পরিদর্শন

ঠাকুরগাঁও প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫৪

ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছেন আইএলসির দুই প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের জগন্নাথপুর গ্রামে ভূমিদস্যুদের আক্রমণে পুড়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বিশ্বব্যাপী ভূমি অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল ল্যান্ড কোয়ালিশনের (আইএলসি) প্রতিনিধিরা। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক ওই সংগঠনের কর্মকর্তা অ্যান্ড্রু ফিওরেনজা ও এর দক্ষিণ এশিয়া প্রতিনিধি দেবীআন্তি ভুয়ানা তুংগা ওই এলাকা পরিদর্শন করেন।
শুক্রবার দুপুরে জগন্নাথপুর গ্রামে পৌঁছান অ্যান্ড্রু ফিওরেনজা ও দেবীআন্তি ভুয়ানা তুংগা। এসময় তারা খোলা আকাশের নিচে বসবাসরত ভূমিহীন আদিবাসীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে আইএলসির দুই কর্মকর্তার সঙ্গে আরও উপস্থিত ছেলেন সিডিএ’র নির্বাহী পরিচালক শাহ ই মবিন জিন্নাহ , ঠাকুরগাঁও আঞ্চলিক সমন্বয়কারী এমদাদুল হক ভুট্টুসহ গণমাধ্যমকর্মীরা।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন দুই আইএলসি প্রতিনিধি প্রসঙ্গত, পীরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সীমান্তবর্তী জগন্নাথপুর গ্রামে খাসজমিতে বসবাসরত চার আদিবাসীসহ নয় ভূমিহীন পরিবারের টিনের চালা ঘর ভাঙচুর করে খড়ের স্তূপ ও গোয়াল ঘরে আগুন দেয় দুবৃর্ত্তরা। গত ৯ জানুয়ারি রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে বলতে গেলে খোলা আকাশের নিচেই বাস করছে ওই পরিবারগুলো। পরিস্থিতি মোকাবিলায় গ্রামটিতে পুলিশ ব্যারাক স্থাপন করা হলেও এখনও ভূমিহীন পরিবারগুলোর অনিশ্চয়তা কাটেনি।
ক্ষতিগ্রস্তরা জানান, দুর্বৃত্তদের কেউ কেউ জামিন পেয়ে আবার ক্ষতিগ্রস্তদের উচ্ছেদ ও মেরে ফেলার পরোক্ষ হুমকি দিয়ে যাচ্ছে।

আরও পড়ুন-

বইয়ের মাঝে আগুন লুকিয়ে থাকে: আবদুল্লাহ আবু সায়ীদ

কুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইবির দুই কর্মচারী নিহত

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের