এক বছর ধরে জনপ্রতিনিধি নেই বাঘুটিয়ার ৭নং ওয়ার্ডে

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:০০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ০৭:১১

মানিকগঞ্জ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের নির্বাচিত ৭নং ওয়ার্ডের শূন্য সদস্য পদে প্রায় এক বছরেও হয়নি পুনঃনির্বাচন। এতে এলাকার সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক সহায়তা কার্যক্রম বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে দ্রুত ওই ওয়ার্ডে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জেলা নির্বাচনি কর্মকর্তা জানিয়েছেন, শিগগিরই নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হতে পারে।
জানা গেছে, ২০১৬ সালের ৩১ মার্চ বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ওই ওয়ার্ডে সদস্য পদে নির্বাচিত হন মো. সফিজ উদ্দিন। কিন্তু নির্বাচনের গেজেট প্রকাশের আগেই মৃত্যুবরণ করেন তিনি। কোনও নির্বাচিত জনপ্রতিনিধির মৃত্যু হলে তার পদে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা থাকলেও এখন পর্যন্ত ওই ওয়ার্ডে কোনও নির্বাচন হয়নি এবং শূন্য রয়েছে ওয়ার্ডের সদস্য পদ।
স্থানীয় বাসিন্দা হারুনার রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওয়ার্ড সদস্য না থাকায় গত এক বছরে আমাদের এলাকায় কোনও কাজ হয়নি। ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে রয়েছে ওয়ার্ডের দরিদ্ররা। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় আমাদের সমস্যা কারও কাছে বলতে পারছি না।’
বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৭নং ওয়ার্ডে সদস্য পদ শূন্য থাকায় পরিষদ পরিচালনা করতে সমস্যা হচ্ছে। এছাড়া ওই এলাকার মানুষকেও দুর্ভোগের পোহাতে হচ্ছে।’ ৭নং ওয়ার্ডে নির্বাচনের জন্য ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কর্মকর্তার তিনি চিঠি দিয়েছেন বলেও জানিয়েছেন। পুনঃনির্বাচনের দাবিতে ওয়ার্ডের বাসিন্দারা সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনির হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাঘুটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। আশ করছি, নতুন নির্বাচন কমিশন হয়তো শিগগিরই নির্বাচনের তফসিল ঘোষণা করবে।’

আরও পড়ুন-

যশোরের শার্শায় ৮টি তাজা হাতবোমাসহ গ্রেফতার ৫

অর্থ আত্মসাৎ মামলায় বরিশাল যুবলীগ নেতা কারাগারে

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম