বরিশালে জীবনানন্দ মেলা শুরু

বরিশাল প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:৪৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ০৫:৪৯

জীবনানন্দ মেলা উপলক্ষে আয়োজিত র‌্যালি ‘আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়’। কবি জীবনানন্দ দাশের ১১৮তম জন্ম দিবস উপলক্ষে কবির রচিত এই পংক্তিকে ধারণ করে বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা। বরিশাল সরকারী ব্রজমোহন কলেজের মূল ভবনের মাঠে শুরু হয়েছে এই মেলা। মেলার আয়োজন করেছে কলেজের সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ’।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে মেলার উদ্বোধন করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক। এসময় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএম কলেজ অধ্যক্ষ স ম ইমানুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, নাট্যজন সৈয়দ দুলাল, অধ্যাপক শাহ্ সাজেদা।
জীবনানন্দ মেলায় বসেছে অর্ধ শতাধিক স্টল আলোচনা সভায় বক্তারা বলেন, কবি জীবনানন্দ দাশ এই কলেজেই অধ্যয়ন করেছেন। শিক্ষকতাও এই কলেজেই করেছেন। আমরা চাই জীবনানন্দকে সবাই জানুক। এই মেলা তাকে জানার জন্য আগ্রহ তৈরি করবে সবার মধ্যে।
‘উত্তরণ’ সভাপতি দিদারুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কবি জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের একজন অসামান্য দিকপাল। তার সৃষ্টি ও কর্ম আজকের দিনের তরুণ কবিদের জন্য পাথেয়। সেই কবির জীবন ও কর্মকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমরা এই মেলার আয়োজন করেছি।’
দিদারুল ইসলাম জানান, এ মেলায় বসেছে অর্ধ শতাধিক স্টল। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চলমান মেলায় থাকছে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

আরও পড়ুন-

মিতুর মোবাইলের সিম মিলেছে ভোলার রিকশাচালকের কাছে

না.গঞ্জে বিএনপির কমিটিতে কাউন্সিলরের সচিব আগে, পরে কাউন্সিলর

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম