মিতুর মোবাইলের সিম মিলেছে ভোলার রিকশাচালকের কাছে

চট্টগ্রাম ব্যুরো
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:২২

মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড চট্টগ্রামের সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর মোবাইল ফোনের সিমকার্ড ভোলার লালমোহন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে মোবাইল ফোন ট্র্যাকিং করে এই সিমটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এডিসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘যে রিকশাচালকের কাছ থেকে মোবাইল ফোনের সিমটি পাওয়া গেছে তাকে আটক করা হয়নি। কারণ মামলার তদন্তে রিকশা চালকের কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

তিনি আরও জানান, ওই রিকশাচালক চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে সিমটি কুড়িয়ে পেয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে খুন হন তৎকালীন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনার পরদিন পাঁচলাইশ থানায় বাবুল আক্তার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার মূল তদন্তে আছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। পাশাপাশি র‌্যাব ও পুলিশের পক্ষ থেকেও মামলাটির তদন্ত করা হচ্ছে।

/এমডিপি/এফএস/

আরও পড়ুন- 

ভূমিহীনদের ফাঁসিয়ে ঋণ তুলে ফেরারি আ.লীগের দুই নেতা!

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী