দুই বছর পর ভারত থেকে ফিরলেন ৪ বাংলাদেশি নারী

বেনাপোল প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৭আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৫২

বেনাপোল থানার নেই কোনও নিজস্ব কার্যালয় দুই বছর পর চার বাংলাদেশি নারীকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ। আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে তাদেরকে ‘ট্রাভেল পারমিটে’র মাধ্যমে দেশে ফেরত আনা হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহমেদ এ খবর নিশ্চিত করেছেন।
দেশে ফিরে আসা নারীরা হলেন ফেরদোসী বেগম (২৩), রিমা শেখ (১৫), আসমা খাতুন (১৫) ও দিপিকা রানী (১৭)। তাদের বাড়ি কুমিল্লা, বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায়।
জানা গেছে, দুই বছর আগে ভালো কাজের আশায় অবৈধ পথে ভারতে গিয়েছিলেন চার বাংলাদেশি নারী। কলকাতা শহরে বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতেন তারা। ওই সময় পুলিশ তাদের আটক করে হাজতে পাঠায়। পরে ‘সংলাপ’ নামের একটি শেল্টার হোম তাদের ছাড়িয়ে নিয়ে নিজেদের হেফাজতে রাখে।
বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির কো-অর্ডিনেটর মুহিত হোসেন জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ‘বিশেষ ট্রাভেল পারমিট’ আইনের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠায় ভারত।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফেরত আসা বাংলাদেশি ৪ নারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।’
আরও পড়ুন-

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যোগাযোগ বাড়াচ্ছি: এনবিআর চেয়ারম্যান

‘৫ জানুয়ারি পারেনি, আগামী নির্বাচনও বিএনপি প্রতিহত করতে পারবে না’

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম