এমপি লিটন হত্যা মামলা: গাড়িচালকসহ তিন জনের জবানবন্দি

গাইবান্ধা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৩:৪৭আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:০১

নিহত এমপি লিটন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেফতার সুন্দরগঞ্জের সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আব্দুল কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, ভাতিজা শাহীন মিয়া ও কাজের ছেলে মেহদী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে গাইবান্ধবার  অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মইনুল হাসান ইউসুফের আদালতে তারা এই কারোক্তিমূলক জবানবন্দি দেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ভোরে  এই তিনজনকে গ্রেফতার করা হয়।

ওসি আতিয়ার রহমান বলেন, ‘লিটন হত্যায় জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়। ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য সন্ধ্যায় তাদের আদালতে পাঠানো হয়। তারা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

এদিকে, গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাদের খানকে রাতেই গাইবান্ধায় আনা হয়েছে। তাকে পুলিশি হেফাজতে রাখা হবে। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ মাস্টারপাড়ার নিজ বাড়িতে এমপি লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ৫২ দিন পর এই ঘটনায় জড়িত সন্দেহে ডা. আব্দুল কাদের খানকে আটক করা হলো।

এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ জানুয়ারি সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ডা. কাদের খানসহ ১১০ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ২৪ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম