‘২০৩০ সালে বাংলাদেশে কেউ ক্ষুধা নিয়ে ঘুমাতে যাবে না’

কুমিল্লা প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০৬আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৪৫

‘২০৩০ সালে বাংলাদেশে কেউ ক্ষুধা নিয়ে ঘুমাতে যাবে না’
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০৩০ সালে এদেশে হতদরিদ্র মানুষ থাকবে না। কেউ ক্ষুধা নিয়ে ঘুমাতে যাবে না। ২০৪১ সালের মধ্যে বিশ্বের মানচিত্রে ওপরের দিক থেকে ২০তম স্থানে চলে যাবে দেশ। রবিবার কুমিল্লার নবগঠিত লালমাই উপজেলার বাগমারায় ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফিতা কেটে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কানাডার আদালতে প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী দল। বিএনপি জামায়াতের রাজনীতি হচ্ছে মানুষ পোড়ানোর রাজনীতি। তাদের প্রতীক ধানের শীষকে আর  মানুষ ভোট দেবে না। আমাদের প্রতীক হচ্ছে নৌকা। এই মার্কা হচ্ছে উন্নয়নের মার্কা, তাই আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দেবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ২০১৯ সালেই নির্বাচন হবে। শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে- অন্য কোনও ভাবে নয়। বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। খালেদা জিয়ার যদি সাহস থাকে পালাবেন না, খালি মাঠে খেলতে ভালো লাগে না। নির্বাচন কমিশন হয়ে গেছে, রেফারি নিযুক্ত হয়ে গেছে। জার্সি পরে আসেন, আপনার জার্সি ধানের শীষ আর আমার জার্সি নৌকা মার্কা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মজিবুর রহমান। বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার, ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মালেক প্রমুখ।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান