কুমিল্লা সিটি নির্বাচনে ২৪৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

কুমিল্লা প্রতিনিধি
০১ মার্চ ২০১৭, ২১:০৯আপডেট : ০১ মার্চ ২০১৭, ২১:১৭

কুমিল্লা সিটি করপোরেশন (ছবি: সংগৃহীত) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বুধবার পর্যন্ত ২৪৪ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গত ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ বিকাল ৫টা পর্যন্ত সাত দিনে ৬ জন মেয়র প্রার্থী, মহিলা সংরক্ষিত আসনের ৪৫ জন এবং সাধারণ ওয়ার্ডে ১৯৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মেয়র পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা ও মো. শাহজাহান, বিএনপির মনিরুল হক সাক্কু জাসদের শিরিন আক্তার, স্বতন্ত্র মেজর (অব.) মামুনুর রশিদ ও অ্যাডভোকেট শোয়েবুর রহমান। এদিকে সাধারণ ওয়ার্ডে ২৮ জন ও সংরক্ষিত ওয়ার্ডে ৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মণ্ডল জানান, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত ২৪৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মনোনয়নপত্র সংগ্রহকারীকে আচরণবিধি সম্পর্কে সতর্ক করা হচ্ছে। কেউ তা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটি নির্বাচন। মনোনয়নপত্র সংগ্রহ, জমাদানের শেষ তারিখ ২ মার্চ ও প্রত্যাহারের তারিখ ১৪ মার্চ।

আরও পড়ুন-
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন: দু’দলেই গ্রুপিংয়ের ক্ষত

‘ট্রাকচাপায় খোদেজাকে হত্যার ঘটনা ছিল পরিকল্পিত’

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম