ভূঞাপুরকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা

টাঙ্গাইল প্রতিনিধি
০৩ মার্চ ২০১৭, ০১:৩০আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১৬:২৬

ভূঞাপুরকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১ মার্চ দুপুরে রাজধানীর গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

ভূঞাপুর উপজেলা পরিষদ থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন স্থানীয় সংসদ সদস্য খন্দকার আসাদুজ্জামান খান ও জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলাটির মোট ১৫২টি গ্রাম (অফ গ্রিড এলাকার ৩৪টি গ্রাম ব্যতিত) বিদ্যুতায়িত হয়েছে। এই উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত করতে ৮২৬ কিলোমিটার লাইন নির্মাণে ব্যয় হয়েছে ১২৩ দশমিক ৯০ কোটি টাকা। এর মধ্যে ৩১০ কিলোমিটার লাইন নির্মাণে ৪৬ দশমিক ৫ কোটি টাকা ব্যয় করেছে পল্লী বিদ্যুৎ এবং ৫১৬ কিলোমিটার লাইন নির্মাণে ৭৭ দশমিক ৪০ কোটি টাকা ব্যয় করেছে পিডিবি।

সূত্র বলছে, ভূঞাপুরে ৪০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করে পল্লী বিদ্যুৎ সমিতি। আর ৬০ ভাগ বিদ্যুৎ আসে পিডিবি থেকে। পিডিবি ও পল্লী বিদ্যুৎ মিলিয়ে উপজেলায় মোট বিদ্যুৎ সংযোগ রয়েছে ৩৯ হাজার ৫২০টি। এর মধ্যে পল্লী বিদ্যুতের সংযোগ ১২ হাজার ৫২০ এবং পিডিবির সংযোগ রয়েছে ২৭ হাজার।

/এমএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের