শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান শিক্ষামন্ত্রীর

শাবিপ্রবি প্রতিনিধি
০৩ মার্চ ২০১৭, ০৮:০৮আপডেট : ০৩ মার্চ ২০১৭, ০৮:০৮


বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে গবেষণা কেন্দ্রের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তাগিদ দেন।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বৃদ্ধির জন্য নিয়মিত গবেষণা করতে হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘গবেষণা হলো দেশের সম্পদ। গবেষণায় অগ্রসর না হলে উচ্চশিক্ষা অর্থহীন। তবে শুধু সরকারের পক্ষে গবেষণা কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এজন্য ব্যক্তিগতভাবে এবং বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসতে হবে।’
শিক্ষামন্ত্রী মনে করেন— জ্ঞান অন্বেষণ নয়; বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান চর্চা, গবেষণা এবং জ্ঞান সৃষ্টির জায়গা। তিনি বলেছেন, ‘আমরা জ্ঞান সৃষ্টি ও প্রযুক্তি তৈরিতে আমদানিকারক হবো না। আমাদের রফতানিকারক হতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ে প্রকৃতঅর্থে গবেষণার সঙ্গে যুক্ত থাকবেন এবং নতুন কিছু সৃষ্টি করবেন তাদের জন্য চাকরির কোনও বয়স থাকবে না। তারা যতদিন মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকবেন ততদিন চাকরি করতে পারবেন।’
নতুন প্রজন্মকে প্রযুক্তি জ্ঞান, শিক্ষা ও গবেষণার পাশাপাশি সৎ মানুষ হিসেবে আধুনিকভাবে গড়ে তোলার প্রয়োজনীয়তা দেখেন শিক্ষামন্ত্রী। নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দেশে ৪২টি পাবলিক ও ৯২টি প্রাইভেট বিশ্ববিদ্যালয় রয়েছে। কিন্তু সবটার মান সমান নয়। কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকটির মামলা চলছে। তবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর একটা মান রয়েছে। এখানেই প্রকৃতঅর্থে লেখাপড়া হয়।’

অনুষ্ঠানে শাবিপ্রবিকে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রশংসা করেন শিক্ষামন্ত্রী। এ বিশ্ববিদ্যালয়ের সুনাম, সাফল্য ও অগ্রগতি দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়েছে বলে উল্লেখ করেছেন তিনি। এখানকার শিক্ষক-শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও গবেষণা দেশ ও জাতির জন্য অনেক বড় প্রাপ্তি বলে শোনা গেলো তার মুখে।

শাবিপ্রবিতে গবেষণায় অবদান রাখার জন্য ২০১৫ সালে ভিসি অ্যাওয়ার্ড পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সোবহান। একই পুরস্কার ২০১৬ সালের জন্য পেয়েছেন একই বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত। প্রথম দিনের সম্মেলন বিকাল ৩টায় শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়। সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বিভিন্ন টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে বলে জানান সংশ্লিষ্টরা।

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. হালিম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গবেষণা কেন্দ্রের পরিচালক ড. জাকির হোসাইন। ধন্যবাদ জ্ঞাপন করেন সদস্য ড. এ. জেড.এম মঞ্জুর রশিদ এবং সঞ্চালনা করেন অধ্যাপক ড. মোঃ জহিরুল ইসলাম ।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী