সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানি না থাকায় রোগীদের সীমাহীন দুর্ভোগ

বগুড়া প্রতিনিধি
০৪ মার্চ ২০১৭, ০৫:১১আপডেট : ০৪ মার্চ ২০১৭, ০৫:৩১

বগুড়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সপ্তাহ ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, পাম্পের মোটর পুড়ে গেছে, দুয়েকদিনের মধ্যেই তা মেরামত করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শয্যাবিশিষ্ট সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুধু ওই উপজেলারই নয়, আশপাশের বিভিন্ন এলাকার রোগী চিকিৎসা নিতে আসেন। এক সপ্তাহ আগে স্বাস্থ্য কমপ্লেক্সটির পানি সরবরাহের পাম্প বিকল হয়ে যায়। এতে করে হাসপাতালে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়।
পানির সরবরাহ না থাকায় রোগী ও স্বজনদের তাদের খাবার, শৌচাগার ও গোসলের পানির জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে যেতে হচ্ছে। পানির অভাবে শৌচাগার অপরিচ্ছন্ন হয়ে পড়েছে। পাশাপাশি তীব্র দুর্গন্ধে শৌচাগারের আশপাশের ওয়ার্ডে থাকা কষ্ট হয়ে পড়েছে। এছাড়া, পানি না থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশও দূষিত হয়ে পড়ছে।
এই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী আঙ্গুরি বেগম, আমিনুল ইসলাম, লিজু বেগম প্রমুখ জানান, গত কয়েকদিন ধরে পানি না থাকায় বাথরুম-টয়লেট ব্যবহার করতে পারছেন না তারা। পর্যাপ্ত পানির সরবরাহ না থাকার পরও কেউ কেউ তা ব্যবহার করায় পরিবেশ অনুপযোগী হয়ে পড়েছে। তাছাড়া খাবার পানিও বাইরে থেকে আনতে হচ্ছে তাদের। আমিনুল ইসলাম বলেন, ‘একটি হাসপাতালে এভাবে পানি না থাকায় আমরা খুব কষ্টের মধ্যে আছি।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতিকুজ্জামান বলেন, ‘পাম্পের কয়েল পুড়ে যাওয়ায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল বিভাগে জানানো হয়েছে। আশা করছি, দুয়েকদিনের পানি সরবরাহ করা সম্ভব হবে।’

আরও পড়ুন-

খুলনার বটিয়াঘাটা যুদ্ধাপরাধ মামলার ৫ আসামি গ্রেফতার

স্বাধীনতা পদক পাচ্ছেন শহীদ মুক্তিযোদ্ধা নাজমুল আহসান

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম