খুলনার বটিয়াঘাটা যুদ্ধাপরাধ মামলার ৫ আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
০৩ মার্চ ২০১৭, ১১:১৭আপডেট : ০৩ মার্চ ২০১৭, ১১:১৭

বটিয়াঘাটা যুদ্ধাপরাধ মামলার ৫ আসামি খুলনার বটিয়াঘাটা উপজেলার যুদ্ধাপরাধ মামলার ৫ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গাওঘরা গ্রামের মৃত আফসার আলী শেখের ছেলে আশরাফ শেখ, চরখালি মাছালিয়া গ্রামের মৃত এমদাদ আলী হাওলাদারের ছেলে আমজাদ হোসেন হাওলাদার, সুন্দরমহল গ্রামের মৃত হাসান শেখের ছেলে আতিয়ার শেখ, কিসমত লক্ষিখোলা গ্রামের মৃত রহমত উল্লাহ’র ছেলে মোতাচ্ছিন বিল্লাহ ও বিরেট গ্রামের মৃত দবির উদ্দিন গোলদারের ছেলে কামাল উদ্দিন গোলদার।

বটিয়াঘাটা থানার ওসি এনামুল হক জানান, বৃহস্পতিবার রাত ৭টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এরপর যাচাই বাছাইকালে জানা যায় গ্রেফতারকৃতরা ১৯৭১ সালের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী মামলার আসামি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

/এফএস/

আরও পড়ুন- 

বাস মালিকরাও যে কারণে শ্রমিকদের ধর্মঘটে নামিয়েছিলেন

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম