সুবর্ণচরে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

নোয়াখালী প্রতিনিধি
০৫ মার্চ ২০১৭, ০৬:৪৬আপডেট : ০৫ মার্চ ২০১৭, ০৬:৫৩

নোয়াখালী নোয়াখালীর সুবর্ণচরে কহিনুর আক্তার (৩০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মাটিচাপা দিয়ে রাখার অভিযোগ উঠেছে তার স্বামী বিরুদ্ধে। নিহতের স্বামী মিল্লাত (৩৫)কে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকেরা।
শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে  চরবাটা ইউনিয়নের পূর্ব চরমজিদ গ্রামের সেলিম বাজার এলাকা থেকে কহিনুরের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কহিনুর আক্তার ও আটক মিল্লাত ভোলা জেলার মনপুরা এলাকার বাসিন্দা।
কহিনুরের প্রতিবেশী শিমা বেগম জানান, পাঁচ দিন আগে কহিনুর ও মিল্লাত তাদের মেয়ে মিমকে নিয়ে মনপুরা থেকে পূর্ব চরমজিদ গ্রামে আসে।এখানে তারা খাসজমিতে  ঘর তুলে বসবাস শুরু করে।শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে কহিনুরের মেয়ে মিমের চিৎকার শুনে আমরা ঘর থেকে বের হই। মিমকে আমাদের ঘরে নিয়ে আসি। এসময় মিম বলে তার মা-বাবা কেউ ঘরে নেই। পরদিন সকালে পাশের গ্রাম থেকে মিল্লাতের বাবা শাহাজান এসে মিমকে তার বাড়িতে নিয়ে যায়।’
মিল্লাতের বাবা শাহাজান ডুবাই বলেন, ‘মিমের কান্নাকাটি দেখে আমার সন্দেহ হয়। আমি মিল্লাতকে ফোন করি। তখন সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে। এরপর তাকে কৌশলে বাড়িতে ডেকে এনে স্থানীয় লোকজনের হাতে তুলে দিই।সে তার স্ত্রীকে হত্যার পর মাটিচাপা দিয়ে রাখার কথা সবার কাছে স্বীকার করে। এসময় স্থানীয় লোকজন মিল্লাতকে আটক করে থানায় খবর দেয়। মিল্লাতের দেওয়া তথ্যানুযায়ী বসত ঘরের ভেতর থেকে মাটি খুড়ে কহিনুরের লাশ উদ্ধার করে পুলিশ।’

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন হত্যার ঘটনাটি নিশ্চিত করে জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

/এপিএইচ/ 

আরও পড়ুন: ছুটির দিনেও ফুটপাতে চাঁদাবাজি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম