কুমিল্লায় পুলিশের ওপর বোমা হামলা, গুলিবিদ্ধসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ১৩:৪০ আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৪:৩২

কুমিল্লা

কুমিল্লায় যাত্রীবাহী বাস তল্লাশির সময় পুলিশের ওপর বোমা নিক্ষেপ করেছে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক দুষ্কৃতকারী আহত ও আরেকজন আটক হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার চান্দিনা উপজেলার খাদঘরে বেলা সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস খাদঘরে পৌঁছলে হাইওয়ে পুলিশ তল্লাশির জন্য গাড়িটি থামায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির ভেতর থেকে দুই দুষ্কৃতকারী গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটায়। পুলিশও পাল্টা গুলি নিক্ষেপ করলে তাদের একজন গুলিবিদ্ধ ও অপরজন আটক হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়। তবে সতর্ক থাকায় বোমা বিস্ফোরণে পুলিশের কোনও ক্ষতি হয়নি। আহত ব্যক্তিকে স্থানীয় চান্দিনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার মো.শাহ আবিদ হেসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 /টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
১২ দিন চেষ্টা চালিয়েও ছাত্রদল নেতা শাকিলকে বাঁচানো গেলো না
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
‘ক্রসফায়ার’: একশব্দেই ফিরে এলো গুম-বিচারবহির্ভূত হত্যার ভয়ংকর স্মৃতি
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
আইজিপিকে অপসারণের দাবি এনসিপির
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
জালে অজগর আর বসতঘর থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার
সর্বাধিক পঠিত
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা