নিজ বাসায় চবি শিক্ষকের ঝুলন্ত লাশ

চবি প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ১৭:৪৫আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৭:৪৯

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগের শিক্ষক প্রফেসর ড. আবুল কালাম আজাদের ঝুলন্ত লাশ পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের পাহাড়িকা হাউজিংয়ের নিজ বাসায় এই শিক্ষকের লাশ পাওয়া যায়।
ড. আবুল কালাম আজাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের নির্বাচিত ডিন ও গণিত বিভাগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের সমর্থক হিসেবে পরিচিত। তার স্ত্রী প্রফেসর ড. শাহানারা বেগম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক।
জানা যায়, বিকেল ৪টার দিকে ড. আবুল কালাম আজাদের লাশ ঝুলতে দেখেন তার স্ত্রী ড. শাহানারা বেগম। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মোকাদ্দেস মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, আমরা ঘটনাস্থলে আছি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এলে লাশ নামানোর প্রক্রিয়া শুরু করা হবে। পরে বিস্তারিত জানানো হবে।
/এফএএন/এপিএইচ/

আরও পড়ুন: 
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা খুঁজতে ৪ সদস্যের কমিটি

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম