বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমস্যা খুঁজতে ৪ সদস্যের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৭, ১৬:৩৩আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৭:০৫

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ (ফাইল ফটো) দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুচারুভাবে পরিচালনায় করণীয় নির্ধারণে চার সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে সমস্যা চিহ্নিত করে সুপারিশসহ আগামী জুনের মধ্যে প্রতিবেদন দিতে  বলা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত জরুরি বৈঠকের পর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথা জানান।
দুপুরে কমিশনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নানের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এবং মন্ত্রণালয় ও ইউজিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
শিক্ষামন্ত্রী জানান, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আক্তারুজ্জামানকে আহ্বায়ক এবং ইউজিসির কর্মকর্তা জেসমিন পারভিনকে সদস্য সচিব করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- অধ্যাপক এ কে এম শাহনেওয়াজ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু হাসান চৌধুরী।

বৈঠকের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে  বলেন, ‘নিজেদের ক্যাম্পাসে ফেরাসহ বিশ্ববিদ্যালয়গুলো সুষ্ঠুভাবে পরিচালনায় করণীয় নির্ধারণে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি সমস্যা চিহ্নিত করে যে সুপারিশ দেবে, আমরা সেভাবেই ব্যবস্থা নেবো।’  

‘আইন অমান্যকারী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে’ জানতে চাইলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন,  ‘কোনও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধের পদক্ষেপ আমরা নেবো না। আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই। দেশের সিংহভাগ শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করছে। আমরা শিক্ষার্থীদের বিপাকে ফেলতে চাই না। তাদের কথা চিন্তা করেই আমাদের ব্যবস্থা নিতে হবে।’
এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি সম্প্রতি শিক্ষামন্ত্রী, ইউজিসির চেয়ারম্যান বরাবর স্থায়ী ক্যম্পাসে ফেরার ব্যাপারে আইন ও বিধি সংশোধনের দাবি জানিয়েছে। ওই আবেদনে বলা হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ ও মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় যেসব পদক্ষেপ নিয়েছে, তা অনুসরণ করছে বিশ্ববিদ্যালয়গুলো। সরকারের আইন, বিধি ও নীতিমালা অনুসরণও অব্যাহত রয়েছে। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে ফিরতে পারছে না আইনি জটিলতার কারণে। স্থায়ী ক্যাম্পাসে ফিরতে বেশির ভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয় এরইমধ্যে জমি কিনেছে। অনেকগুলো বিশ্ববিদ্যালয় রাজউক থেকে নকশাও নিয়েছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারি বিভিন্ন সংস্থার যে দীর্ঘসূত্রতা এবং বিধিমালার যে বিভিন্ন শর্ত রয়েছে, তা মেনে পরিকল্পনা অনুযায়ী ভবন নির্মাণ করতে পারছে না। স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ব্যয় নির্বাহ করতে ব্যাংক ঋণও প্রয়োজন। এসব কারণে সংশ্লিষ্ট আইনের ধারা সংশোধন করারও আহ্বান জানায় সমিতি।

/এসএমএ /এপিএইচ/

আরও পড়ুন: কুমিল্লায় পুলিশের ওপর বোমা হামলা, সন্দেহভাজন ২ জেএমবি সদস্য আটক

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের