ভোলায় গৃহবধূ রুমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ভোলা প্রতিনিধি
০৭ মার্চ ২০১৭, ১৮:৩১আপডেট : ০৭ মার্চ ২০১৭, ১৮:৩৮

ভোলায় গৃহবধূ রুমা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ভোলায় গৃহবধূ রুমা আক্তার এর হত্যার দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার সকালে ভোলা শহরের সদর রোডে হিউম্যান রাইটস্ ডিফেন্ডার ফোরাম, ভোলা জেলা শাখার  আয়োজনে মানববন্ধনে আলীনগর স্কুল অ্যান্ড কলেজ এর ছাত্র ছাত্রী এবং আলীনগর ইউনিয়নের এলাকাবাসী অংশগ্রহণ করে।

এসময় বক্তারা অতি দ্রুত রুমার হত্যার বিচারসহ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান ।

তারা বলেছেন, গত শুক্রবার (৩ মার্চ) শহরের পাখিরপোল এলাকাস্থ স্বামীর বাড়ি থেকে পুলিশ রুমা আক্তার (২১) এর মৃতদেহ উদ্ধার করে। এরপর থেকে রুমার স্বামীর বাড়ির লোকজন পলাতক রয়েছে । এ ঘটনায় রুমার মা জয়নব বিবি বাদী হয়ে গত শনিবার ভোলা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

ভোলা মডেল থানার ওসি মীর খায়রুল কবির বলেছেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে ।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম