জনগণ আমাদের সঙ্গে, কোনও কিছুকেই চ্যালেঞ্জ মনে করি না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
০৮ মার্চ ২০১৭, ১৫:২১আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৫:৪৪

রাজশাহীতে জঙ্গিবিরোধী মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

আমরা জনগণের শক্তিতে বলিয়ান হয়ে জঙ্গিবাদের চ্যালেঞ্জকে মোকাবিলা করে যাচ্ছি। জনগণ যেহেতু আমাদের সঙ্গে আছে-কোনও চ্যালেঞ্জকেই আমরা আর চ্যালেঞ্জ মনে করি না। বুধবার দুপুরে রাজশাহী নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং ধর্মীয় সম্প্রীতি’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এসব কথা বলেন। 

রাজশাহী মহানগর পুলিশের আয়োজনে মতবিনিয়ম সভায় আসাদুজ্জামান খাঁন বলেন, দেশ যখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে, একের পর এক মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে তখন জঙ্গিবাদের ষড়যন্ত্র আসে আমাদের গতিরোধ করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে জঙ্গিবাদ দমনে ডাক দিয়েছিল। সেই ডাকে দেশের সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছে। তারা সরকারকে জঙ্গিবাদ দমনে সাহায্য করেছে। বাংলাদেশের মানুষ উদার হৃদয়ের, অত্যন্ত ভালো মানুষ। এখানে জঙ্গিবাদের কোনোদিন স্থান হবে না।

রাজশাহীতে জঙ্গিবিরোধী মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

প্রধান অতিথি আরও বলেন, যারা মসজিদ মাদ্রাসায় ইসলাম প্রচার করে তারা কখনও জঙ্গিবাদ সৃষ্টি করে না। তারাই জঙ্গিবাদ সৃষ্টি করে যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে।

বিএনপি-জামায়াত উদ্দেশ করে তিনি আরও বলেন, হঠাৎ করে জ্বালাও-পোড়াও শুরু করলে মানুষ তা প্রতিহত করে। এরপর টার্গেট কিলিং শুরু করে। মানুষকে এটাকেও প্রতিহত করছে। বর্তমান সরকারকে বিপর্যস্ত করার চেষ্টা তারা অব্যাহত রেখেছে। এমনকি ইসলাম ধর্মকে জঙ্গি ধর্মে পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে। অথচ কোনও ধর্ম মানুষ হত্যার কথা বলে না। মানুষ হত্যা মহাপাপ। 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, এ দেশের মানুষ জঙ্গিবাদ পছন্দ করে না। সব পেশার মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে। জনশক্তিতে বলিয়ান হয়ে আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করতে পেরেছি। কিন্তু এখনও নির্মূল করতে পারিনি। সে জন্য যে যেখানে আছেন তার সে অবস্থান থেকে জঙ্গিবাদ নির্মূলে সহযোগিতা প্রয়োজন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ বাবা-মা তার ছেলেকে ধরিয়ে দিয়ে বলছে, আমার ছেলে বিপথে চলে গিয়েছিল। তাকে ক্ষমা করে দেন, আমরা তাকে ধরিয়ে দিয়ে গেলাম। এটা সেই দেশ, বাংলাদেশ। এ দেশে জঙ্গিবাদের স্থান হবে না।

স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, অগ্রগতির বাংলাদেশের গতি রোধ করার জন্য, উন্নয়ন বাধা গ্রস্ত করার জন্য শান্তির ধর্ম ইসলামকে কলঙ্কিত করার জন্য এ দেশে সন্ত্রাসীদের আনাগোনা, আজকের বোমাবাজি। উগ্রবাদী এই সন্ত্রাসী জঙ্গিদের মোকাবিলায় ইমামদের সহযোগিতাও প্রয়োজন বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, আমাদের দেশের মানুষ হৃদয়বান, ভ্রাতৃত্বপ্রিয়। যার কারণে জঙ্গিরা বাংলাদেশকে জঙ্গিরা বেছে নেয়, তাদের কর্মকাণ্ড সফল করার জন্য। কিন্তু এ দেশের মানুষ কোনও জঙ্গিবাদকে কোনোদিন স্থান দিবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে জঙ্গিবাদ দমনে ডাক দিয়েছেন। সেই ডাকে দেশের সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছে। তারা সরকারকে জঙ্গিবাদ দমনে সাহায্য করেছে। আজ দেশের মানুষ ঘুরে দাঁড়িয়েছে। জঙ্গিদের কোনও প্রচেষ্টা কখনও সফল হবে না। আমরা জনতার শক্তিতে বলিয়ান হয়ে জঙ্গিবাদ দমন করে যাবো।

রাজশাহীতে জঙ্গিবিরোধী মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ ওমর ফারুক চৌধুরী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৫ আসনের সাংসদ আব্দুল ওয়াদুদ দারা, সংরক্ষিত আসনের সাংসদ আখতার জাহান, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান, রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশীদ হোসেন, শোলাকিয়া ঈদগাহের মাওলানা ইমাম ফরিদ উদ্দিন মাসউদ, ঢাকার কাওরান বাজার আমবরশাহ শাহী জামে মসজিদের খতিব মাওলানা মাজাহারুল ইসলাম,  রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী ধ্রুবোশনান্দ মহারাজ, কুমিল্লা শালবন বিহারের অধ্যক্ষ শীলভদ্র মহাথেরো, বিশপ ক্যাথলিক ধর্ম প্রদেশের রাজশাহী জেরভাস রোজারিও বক্তব্য দেন।

/টিএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী