কক্সবাজারে চাঁদা দাবি করে কারাগারে ভুয়া সাংবাদিক

কক্সবাজার প্রতিনিধি
০৯ মার্চ ২০১৭, ০২:৪৭আপডেট : ০৯ মার্চ ২০১৭, ০২:৪৭

ভুয়া চ্যানেলের সাংবাদিক

কক্সবাজারে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করায় সায়মন সরওয়ার কায়েম (২৫) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৮ মার্চ) উপজেলা ভূমি অফিসে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া।

কারাদণ্ড পাওয়া ওই যুবক ইসলামাবাদ ইউনিয়নের পূর্ব বোয়ালখালী ইউছুপেরখীল এলাকার নুরুল আলমের ছেলে। তিনি নিজেকে ‘এস চ্যানেল’ নামে এক ভুয়া টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি বলে পরিচয় দিয়েছিলেন।

পঙ্কজ বড়ুয়া জানান, বুধবার বিকালে ভূমি অফিসের এক কর্মচারীর কাছ থেকে চাঁদা দাবি করেন ওই যুবক। সন্দেহ হওয়ায় তাকে অফিসে বসিয়ে ওই টেলিভিশন সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। তথ্য মন্ত্রণালয়ে যোগাযোগ করে ওই নামের কোনও টেলিভিশনের তথ্য না পাওয়ায় তাকে সাজা দেওয়া হয়।

তিনি আরও জানান, ওই যুবককে চাঁদাবাজি ও সরকারি কাজে বাঁধা সৃষ্টির অপরাধে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দিয়ে জেলে পাঠানো হয়েছে।

/এমএ/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম