বরিশালে দুর্নীতি প্রতিরোধে ১২শ শিক্ষার্থীর শপথ

বরিশাল প্রতিনিধি
১০ মার্চ ২০১৭, ২১:১৯আপডেট : ১০ মার্চ ২০১৭, ২১:২৫

বরিশাল দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ তৈরির লক্ষ্যে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২শ শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এছাড়া, দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে। দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে শুক্রবার (১০ মার্চ) এসব কর্মসূচি পালিত হয়।
শুক্রবার বরিশাল জিলা স্কুল মাঠে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২শ শিক্ষার্থী দুদকের এই দুর্নীতিবিরোধী শপথ পাঠে অংশ নেয়। জিলা স্কুলের মাঠে শপথ বাক্য পাঠ করান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নুরুল আলম।
পরে বরিশাল সদর রোডে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সব শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন। এসময় বক্তব্য রাখেন বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশালে দুদকের পরিচালক মো. আক্তার হোসেন, বরিশাল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন প্রমুখ। বক্তারা দুর্নীতি দমন ও প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
দুদকের বিভাগীয় পরিচালক আকতার হোসেন তাদের গৃহীত কর্মসূচি প্রসঙ্গে বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি এবং দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার জন্যই দুদক এই শপথ ও মানববন্ধনের আয়োজন করেছে।’

আরও পড়ুন-

থানা থেকে আসামির পলায়ন, কনস্টেবল বরখাস্ত

সেন্টমার্টিনে আটকা পড়েছেন দুই শতাধিক পর্যটক

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের