থানা থেকে আসামির পলায়ন, কনস্টেবল বরখাস্ত

বরিশাল প্রতিনিধি
১০ মার্চ ২০১৭, ২০:৫৩আপডেট : ১০ মার্চ ২০১৭, ২০:৫৩

বরিশাল

বরিশালে মোটরসাইকেল চোর সন্দেহে আটক আসামি পলায়নের ঘটনায় কোতোয়ালী থানার কনস্টেবল মো. শফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বিকালে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সহকারী কমিশনার আসাদুজ্জামান।

কোতোয়ালী মডেল থানার এসআই আবু তাহের জানান, মোটরসাইকেল চোর সন্দেহে নারায়ণগঞ্জের বাসিন্দা সোহেল রানাসহ দুইজনকে আটক করা হয়। এর মধ্যে সোহেলকে থানা হাজতে সংকুলান না হওয়ায় অভ্যর্থনাকক্ষে রাখা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে সুযোগ বুঝে সে পালিয়ে যায়। সকালে বিষয়টি টের পায় পুলিশ।

পুলিশের একাধিক সূত্র জানায়, রূপাতলী এলাকা থেকে রশিদ ও সোহেলকে আটক করা হয়। তারা নিজেদের মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে পুলিশের কাছে স্বীকার করে। আদালতে একই স্বীকারোক্তি দেয় রশিদ। এরপরই সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় এনে অভ্যর্থনাকক্ষে রাখা হয়।

সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, দায়িত্ব অবহেলার কারণে শফিকুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পলাতক সোহেলকে গ্রেফতারে চেষ্টা চলছে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী