ঘরের ভেতর আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
১৭ মার্চ ২০১৭, ১৯:২৭আপডেট : ১৭ মার্চ ২০১৭, ১৯:২৭

ঘরের ভেতর আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়িয়া গ্রামে আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন আরও একজন। 
বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গ্রামবাসী জানায়, রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দ হওয়ার পর সেন্টু মোল্যার ঘরে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান সেন্টু মোল্যার স্ত্রী ফরিদা বেগম (৩৫) ও তার মেয়ে রাবেয়া (৪)। এ ঘটনায় সেন্টু মোল্যাও গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এদিকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেনি কেউ। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। স্থানীয় ইউপি সদস্য ইউনুস মোল্যা বাংলা ট্রিবিউনকে জানান, গ্রামবাসী ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম