ফেনীতে মাদকসেবীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়, আহত ৭

ফেনী প্রতিনিধি
১৮ মার্চ ২০১৭, ০৮:০৫আপডেট : ১৮ মার্চ ২০১৭, ০৮:০৬

ফেনী ফেনীতে মাদকসেবীদের সঙ্গে পুলিশের গুলি বিনিময়ের ঘটনায় ৬ পুলিশ সদস্য আহত ও এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ মাদকসেবীকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার ভোরে জেলার সোনাগাজী উপজেলার চাইদকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোরে পুলিশ মাদকসেবীদের আস্তানায় অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছুঁড়লে এক এসআইসহ ৬ পুলিশ সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোঁড়ে। পরে ঘটনাস্থল থেকে কুখ্যাত মাদকসেবী ফকির আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ফেনীর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আর আহত পুলিশ সদস্যদের সোনাগাজী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ৮শ’ পিস ইয়াবা, সাত কেজি গাজা এবং ৯শ’ গ্রাম হেরোইন ও বেশকিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে