ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হত্যার এক বছর: দ্রুত বিচার চায় পরিবার

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
২২ মার্চ ২০১৭, ০৭:১০আপডেট : ২২ মার্চ ২০১৭, ০৭:১৪

হোসেন আলীর ছেলে রাহুল আমিন আজাদ ও স্ত্রী আম্বিয়া বেগম

কুড়িগ্রামের ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যার এক বছর পূর্ণ হচ্ছে আজ বুধবার (২২ মার্চ)। গত বছরের এই দিনে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এরপর গত এক বছরে এ হত্যাকাণ্ডের মামলায় জেএমবির সাত সদস্যের বিরুদ্ধে চার্জশিট দেওয়া ও পলাতক দু’জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা ছাড়া আর কোনও অগ্রগতি হয়নি। এখনও বিচারের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানে না তার পরিবার। তাদের দাবি, দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার করা হোক।

নিহত হোসেন আলীর একমাত্র ছেলে রাহুল আমিন আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বাবা নিরীহ মানুষ ছিলেন। তিনি মুক্তিযুদ্ধে নিহত হলে আমাদের আফসোস থাকত না। কিন্তু স্বাধীন দেশে তাকে হত্যা করা হয়েছে। গণমাধ্যম মারফত জেনেছি, আসামিদের অনেকেই গ্রেফতার হয়েছে। কিন্তু এখনও বিচার প্রক্রিয়া সর্বশেষ অবস্থা সম্পর্কে কোনও খবর পাইনি। আমরা চাই,  দ্রুত এই  হত্যার বিচার হোক, দোষীরা সর্বোচ্চ শাস্তি পাক।’

হোসেন আলীর স্ত্রী আম্বিয়া বেগম বলেন, ‘সরকারের কাছে আবেদন, বিচার যেন দ্রুত শেষ হয়। হত্যাকারীরা যেন সর্বোচ্চ শাস্তি পায়।’

আদালত সূত্রে জানা গেছে, হোসেন আলী হত্যা মামলায় ১০ জেএমবি সদস্যকে আসামি করা হয়েছিল। কিন্তু চার্জশিট দাখিলের আগেই পুলিশের গুলিতে তিন আসামি নিহত হলে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বাকি সাত জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একটি এবং জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী, সাদ্দাম, রিয়াজুল ও গোলাম রব্বানী নামে চার জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে আরেকটি চার্জশিট জমা হয়েছে।

মামলার সাত আসামির মধ্যে গত বছরের ২৮ এপ্রিল আবু নাসের রুবেল (২০) ও মাহবুব হাসান মিলন (২৮), ২ মে হাসান ফিরোজ (২৩) এবং ৬ অক্টোবর গোলাম রব্বানীকে গ্রেফতার করে পুলিশ। বাকি তিনজনের মধ্যে জাহাঙ্গীর ও রিয়াজুল পলাতক। অপর আসামি সাদ্দাম হোসেন ৫ জানুয়ারি রাতে ঢাকার মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় পুলিশের গুলিতে নিহত হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডে দায়ের হওয়া দুই মামলার মধ্যে বিস্ফোরক মামলাটি জেলা দায়রা জজ আদালতে এবং হত্যা মামলাটি চলছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। চার্জশিটভুক্ত দুই আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গেফতারি পরোয়ানা জারি করেছেন। আর জাহাঙ্গীর ওরফে রাজীব গান্ধী গ্রেফতার হলেও তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হয়নি।

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পলাতক আসামিদের ধরতে অভিাযান অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, গত বছর ২২ মার্চ সদরের গাড়িয়াল পাড়া এলাকায় সকালে নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয় হোসেন আলীকে। এ ঘটনার পর ককটেল ফাটিয়ে দ্রুত মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করে হত্যাকারীরা।

/এমএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের