‘মেজর জিয়ার গ্রামের বাড়ি’ মৌলভীবাজারেও নিরাপত্তা জোরদার

সাইফুল ইসলাম, মৌলভীবাজার
২৯ মার্চ ২০১৭, ০৪:০৭আপডেট : ২৯ মার্চ ২০১৭, ০৫:১৬

মৌলভীবাজার সিলেটের আতিয়া মহলে জঙ্গি আস্তানায় অভিযানের পর মৌলভীবাজারেরও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শহরজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। সড়কগুলোতে চলছে তল্লাশি। বিশেষ করে মৌলভীবাজারেই জঙ্গিদের অন্যতম মাস্টারমাইন্ড মেজর জিয়ার গ্রামের বাড়ি হওয়ায় এখানকার নিরাপত্তায় যুক্ত হয়েছে বাড়তি নিরাপত্তা। তাছাড়া, জেলার পাহাড়ি এলাকায় জঙ্গিদের আস্তানা থাকতে পারে— গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্য থাকায় পুলিশ ও বিজিবি বিশেষভাবে সতর্ক রয়েছে।
আতিয়া মহলে অপারেশন টেয়াইলাইটে চার জঙ্গি নিহতের ঘটনায় সিলেটের লাগোয়া জেলা মৌলভীবাজারেও জনমনে দেখা দিয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। গোটা জেলাতেই তাই কড়া নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
আগে থেকেই জেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছিল। মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাত ১২টার পর থেকে তল্লাশি জোরদার করা হয়েছে। অন্যদিকে, জেলা পুলিশের উদ্যোগে শহর ও শহরতলীর প্রতিটি বাসায় ভাড়াটিয়া তথ্য সংগ্রহ করা হচ্ছে।
জঙ্গিদের অন্যতম মাস্টারমাইন্ড মেজর মিয়ার গ্রামের বাড়ির মূল ফটক এদিকে, গোয়েন্দা প্রতিবেদনে উঠে এসেছে, মৌলভীবাজার জেলায় পাহাড়ি এলাকা থাকায় এসব এলাকায় জঙ্গিরা আস্তানা গড়তে পারে। এর পরিপ্রক্ষিতে জেলার পুলিশ ও শ্রীমঙ্গল বিজিবি রয়েছে কঠোর সতর্কতায়। বিজিবি সেক্টরের নিয়ন্ত্রণাধীন সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা থেকে হবিগঞ্জের লক্ষীবাজার পর্যন্ত ৩৫১ দশমিক ৫০ কিলোমিটার এলাকাকে রাখা হয়েছে কড়া নজরদারিতে।
বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের মেজর আতিক আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিলেটে জঙ্গি অভিযানের পর সীমান্ত এলাকায় ক্যাম্পগুলোকে বেশি সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।’
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল বলেন, ‘চলমান জঙ্গি অভিযানের ঘটনায় জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার আগের চেয়ে জোরদার করা হয়েছে। তাছাড়া, জঙ্গিদের অন্যতম মাস্টারমাইন্ড মেজর জিয়ার গ্রামের বাড়ি এই জেলাতেই। ফলে জঙ্গিরা যেন ছদ্মবেশে এই এলাকায় অবস্থান করতে না পারে, তা নিশ্চিত করা হচ্ছে। এর জন্য যানবাহনে তল্লাশি চলছে, বাড়িতে বাড়িতে ভাড়াটিয়াদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে।’

আরও পড়ুন-

প্রধানমন্ত্রীর নির্দেশে আতিয়া মহলে কমান্ডো অভিযান

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে র‌্যাবের গোয়েন্দা প্রধান আজাদ

লাশ শনাক্ত করতে সিলেটের পথে জঙ্গি মনজিয়ারার পরিবার

ফ্রিজ ও মোটরসাইকেল দিয়ে বিস্ফোরক ডিভাইস বানিয়েছিল জঙ্গিরা

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম