জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে র‌্যাবের গোয়েন্দা প্রধান আজাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৭, ২৩:২৭আপডেট : ২৮ মার্চ ২০১৭, ২৩:৫০

র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। তাকে  লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মঙ্গলবার রাতে সিঙ্গাপুরে বাংলাদেশের রাষ্ট্রদূত মুস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, “র‌্যাবের গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদের অবস্থা ‘ভেরি ক্রিটিকাল’। ওনার কোনও ‘প্রোগ্রেস’ নেই।”
নাম প্রকাশ না করার শর্তে চিকিৎসকদের বরাত দিয়ে অন্য একটি সূত্র জানায়, ‘আবুল কালাম আজাদের ব্রেন কাজ করছে না। তাকে লাইফ সাপোর্ট দিয়ে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে।
কর্নেল আজাদ মাউন্ট এলিজাবেথ  হাসপাতালের নিউরো সার্জন ডা. লি কিমের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা অপরিবর্তিত। তার চিকিৎসা চলছে।’ এসময় তিনি আজাদের জন্য  সবার দোয়া কামনা করেন।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় সিলেটের শিববাড়ির অদূরে পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণে আহত হন র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে রাতেই তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। রবিবার রাত ৮টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়।
/এসএসজেড/জেইউ/এমও/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের