আতিয়া মহল থেকে উদ্ধার দুই জঙ্গির দাফন সম্পন্ন

সিলেট প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৭, ১৭:৪৬আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৭:৪৬

আতিয়া মহল

সিলেটে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে উদ্ধার হওয়া দুই জঙ্গির লাশ দাফন করা হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে হযরত মানিকপীর (রহ.) এর কবরস্থানে লাশ দুটি দাফন করা হয়। মহানগর পুলিশের অতিরিক্তি উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেদান আল মুসা বলেন, ‘পরিচয় নিশ্চিত না হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বেওয়ারিশ হিসেবে লাশ দুটি দাফন করা হয়েছে। বাসা ভাড়া নেওয়ার সময় তারা যে ভোটার আইডি কার্ড ব্যবহার করেছিল সেখানে নারী জঙ্গির নাম মরজিনা বেগম ও পুরুষ জঙ্গির নাম কাওসার বলে উল্লেখ আছে। ধারণা করছি, তারা স্বামী-স্ত্রী।’

প্রসঙ্গত, ২৪ মার্চ থেকে আতিয়া মহল ঘিরে রাখে পুলিশ। পরে সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। এতে চার জঙ্গি মারা যায়। এর মধ্যে একমাত্র নারী ও এক পুরুষ জঙ্গির লাশ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করে সেনাবাহিনী। এরপর ময়নাতদন্ত ও ডিএনএ এর নমুনা সংগ্রহের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ দুটি রাখা হয়।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম