মৌলভীবাজারের নাসিরপুরে জঙ্গি আস্তানার আশপাশ থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আর বড়হাট এলাকার জঙ্গি আস্তানার ৩০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা বলবৎ রেখে আশপাশের এলাকা থেকে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মো. মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মীর মো. মাহবুবুর রহমান জানান, শনিবার (১ এপ্রিল) দুপুর ২টা থেকে নাসিরপুরের ১৪৪ ধারা প্রত্যাহার ও বড়হাট এলাকার জঙ্গি আস্তানার ৩০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা বলবৎ রেখে আশপাশের এলাকা থেকে তা প্রত্যাহার করা হয়।
প্রসঙ্গত, বুধবার (২৯ মার্চ) নাসিরপুর ও বড়হাটের আস্তানা দুটির আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।
/এমএ/








