এইচএসসির প্রথম দিন: কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১১৫৮ শিক্ষার্থী

কুমিল্লা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৭, ০৬:৪৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ০৬:৪৮

এইচএসসি ও সমমানের পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আব্দুল খালেক। রবিবার (২ এপ্রিল) থেকে শুরু হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে কুমিল্লা শিক্ষাবোর্ডে ১ হাজার ১৫৮ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কোনও পরীক্ষার্থী বা শিক্ষক বহিষ্কারের ঘটনা ঘটেনি।

এত অনুপস্থিত পরীক্ষার্থী প্রসঙ্গে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বাংলা ট্রিবিউনকে জানান, প্রতি বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় বিষয়ভিত্তিক অকৃতকার্য শিক্ষার্থীর অনুপস্থিত থাকাটা অস্বাভাবিক নয়। কারণ গত বছর যারা বাংলা ছাড়া অন্য বিষয়ে উত্তীর্ণ হতে পারেনি তারা অন্য বিষয়ে পরীক্ষা দেবে। বাংলার দিন তাদের অনুপস্থিত দেখাবে।

পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বললেন, ‘বিষয়টা এমন নয় যে, কোনও শিক্ষার্থী ঝরে পড়ে গেছে। আবার অনেক শিক্ষার্থী শিক্ষাবর্ষের মাঝপথে বিদেশ চলে যায়। এমন বিষয়গুলো মিলিয়ে চলতি বছর বাংলা পরীক্ষায় ১ হাজার ১৫৮জন অনুপস্থিত।’

এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে ১ লাখ ১ হাজার ৫২৬ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৫৮৩ জন ছেলে ও ৫২ হাজার ৯৪৩ জন মেয়ে পরীক্ষার্থী। মঙ্গলবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা।

/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের