সিরাজগঞ্জে কমিউনিটি ক্লিনিকসহ এফসিএবি প্রকল্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৭, ০৪:৪৭আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ০৪:৪৭
image

সিরাজগঞ্জে কমিউনিটি ক্লিনিকসহ এফসিএবি প্রকল্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা বার্নিকাট-এর নেতৃত্বে ১১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সিরাজগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের একটি সরকারি কমিউনিটি ক্লিনিক এবং ‘ফাউন্ডেশন ফর চ্যারিটেবল্ অ্যাকটিভিটিজ ইন বাংলাদেশ’ (এসসিএবি)’র কর্মকাণ্ড পরিদর্শন করেন।

প্রতিনিধি দলটি বুধবার সকাল ১১ টায় সদর উপজেলার বাগডুমুর গ্রামে এসে বাগডুমুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের সময় সেখানকার মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিয়ে মত-বিনিময় করেন। এরপর তারা ওই গ্রামে এক উঠান বৈঠকে মিলিত হয়ে এসসিএবি’র বিভিন্ন উপকারভোগীদের সাথে মত-বিনিময় করেন।

মত-বিনিময় শেষে তারা বাগডুমুর গ্রামে উপকার ভোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রকল্পের বিভিন্ন কর্মকা- দেখেন। এ সময় তারা উপকারভোগীদের বাড়িতে প্রকল্পের ব্যায়ে স্থাপিত ব্যায়েগাস প্লান্ট, সোলার প্যানেল ও সবজি বাগানসহ অন্যান্য কার্যক্রম পরিদর্শনও করেন। এরপর তারা প্রত্যেকটি সদস্যের সঙ্গে মা ও শিশুদের স্বাস্থ্য সেবার মান ও পুষ্টি কার্যক্রম নিয়েও মত-বিনিময় করেন।

ইউএসএইডের মিশন ডিরেক্টর জেনিনা ছাড়–জেক্সী, জনসংখ্যা, স্বাস্থ্য ও শিক্ষা পরিচালক মেলিসা জোনন্স, ম্যাট কার্টিস, এডুয়ার্ডো গ্যারিসা, রিসার্ড ব্রুক, ব্রেট বেকনার, আফরিন শারমিনসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূতসহ প্রতিনিধি দলটি বাগডুমুর গ্রামে পৌঁছলে এসসিএবি প্রকল্পের চেয়ারম্যান রুবিয়া খান ও কান্ট্রি ডিরেক্টর মৌসুমি খানসহ অন্যান্যরা স্বাগত জানান।

দুপুরে প্রতিনিধি দলটি হেটেহেটে বাগডুমুর ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান। দুপুরে মধাহ্নভোজ শেষে এপ্রকল্পের অধিন স্থানীয় স্যানিটেশন ও পুষ্টি ক্লাবের কার্যক্রম পরিদর্শন করে। বিকেলে মাদ্রাসা মাঠে স্থানীয় গ্রামবাসির সাথেও মত-বিনিময় করেন। এসময় তারা গ্রামবাসির একজোট হয়ে এসব কার্যক্রম সফল করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সন্ধায় প্রতিনিধি দলটি বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে রির্সোটের উদ্দ্যেশে প্রস্থান করেন।

সিরাজগঞ্জ’র ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু নুর মো. শামসুদ্দিন, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং, এসসিএবি’র সমন্বয়কারী একেএম আসাদুজ্জামান, স্থানীয় ইউপি চেয়ারম্যান রুহুল আমিন সরকার এ সময়ে ছিলেন। জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে কমিউিনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) শিফাত আহমেদ খান ও পরিবার পরিকল্পনা সহকারী আলেয়া খাতুন কমিউিনিটি ক্লিনিকের কার্যক্রম তুলে ধরেন।

উল্লেখ্য, সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামটি স্মার্ট বা আধুনিক গ্রাম হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে গত ২০১৪সালে এসসিএবি প্রকল্পটি পরিচালিত হচ্ছে। রোটারি ইন্টারন্যাশনাল, রহিম আফরোজ গ্রুপ, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বিআইআইডি, কোরনলেজ, নেক্টকুড ইত্যাদি বেসরকারি ও সেচ্ছাসেবী প্রতিষ্টান এ প্রকল্পের অর্থায়ন করছে প্রকল্প সূত্রে বলে জানা যায়।

/এমএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান