‘দুই সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধে’ নিহতের পরিচয় মিলেছে

যশোর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ১৭:০২আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৭:০৫

যশোর

যশোরে ‘দুই সন্ত্রাসী গ্রুপের বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম রাজিব (২৯)। তিনি খোলাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকার মোহর আলী ড্রাইভারের ছেলে। শনিবার (৮ এপ্রিল) সকালে নিহত রাজিবের মা আকলিমা খাতুন যশোর জেনারেল হাসপাতালে এসে ছেলের লাশ শনাক্ত করেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের মা আকলিমা খাতুন বলেন, ‘গত ৩ এপ্রিল বিকালে খোলাডাঙ্গার হাজি সাহেবের বাড়ির সামনে থেকে পুলিশ পরিচয়ে সাদা পোশাকে একদল লোক রাজিবকে ধরে নিয়ে যায়।’

এ ব্যাপারে ওসি একেএম আজমল হুদার দাবি, ‘৫ এপ্রিল রাজিব পুলিশের কাছ থেকে কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যায়। তার বিরুদ্ধে হত্যাসহ ১০টি মামলা রয়েছে।’ লাশ উদ্ধারের পর তার বিরুদ্ধে আরেকটি মামলা হয় বলেও তিনি জানান।

প্রসঙ্গত, শনিবার খোলাডাঙ্গা এলাকা থেকে রাজিবের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় ওসি এ কে এম আজমল  হুদা দাবি করেন, 'ভোর পৌনে ৪টার দিকে খোলাডাঙ্গায় সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে বলে খবর পাই। ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ওই সময় সোহরাবের চাতালের পাশে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে হাসপাতালে ভর্তি করি। ঘটনাস্থল থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি, ৫টি বোমা, দুটি রামদা এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে