সুনীল গোমেজ হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রাজীব গান্ধীর

নাটোর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৭, ২৩:১৩আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২৩:২৪

সুনীল গোমেজ

নাটোরের বড়াইগ্রামের খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যায় স্বীকারোক্তিমূলক জবাবন্দি দিয়েছে নব্য জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী। রবিবার (৯ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আল আমিনের আদালতে এই জবাবন্দি দেয় রাজীব গান্ধী। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই এবং পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল হাই জানান, সুনীল গোমেজ হত্যায় মূল পরিকল্পনাকারী ছিল রাজীব। তবে সে ছাড়াও নব্য জেএমবির আরও পাঁচ সদস্য এ হত্যাকাণ্ডে অংশ নেয়। ঘটনার দিন নাটোর শহর থেকে দুই জন, সিরাজগঞ্জ থেকে দুই জন ও ঈশ্বরদী থেকে দুই জন এসে হত্যাকাণ্ডে অংশ নেন। ঘটনার পরও তারা কয়েকদিন নাটোরেই অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।

আব্দুল হাই বলেন, ‘দলের পাঁচ জন সিনিয়র নেতার নির্দেশে সুনীল গোমেজকে হত্যা করা হয়। রাজীব গান্ধীর নির্দেশে একজন মোটরসাইকেলে করে অপর দুই কিলারকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে দেয়। ধারালো অস্ত্র দিয়ে সুনীলকে হত্যার পর তারা আবার মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থল ত্যাগ করে। এরপর তারা কিছু দূর গিয়ে মোটরসাইকেল থেকে নেমে আলাদা আলাদা রাস্তা ধরে এবং সেখান থেকে অপর একজন মোটরসাইকেল নিয়ে চলে যায়। আড়ালে থেকে আরও একজন পুরো বিষয়টি তদারকি করে। ঘটনার বেশ কিছুদিন আগেই নাটোরে পৌঁছে যায় কিলাররা।’

ওসি জানান, এ মামলায় গ্রেফতার ট্রাকচালক সবুজ ও বাড়ির ভাড়াটিয়া মণির হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

রাজীব গান্ধীকে গুলশানের হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী বলে দাবি করছে পুলিশ। নব্য জেএমবির কথিত এই নেতাকে গত ১৩ জানুয়ারি টাঙ্গাইল থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে একাধিক মামলায় রিমান্ডেও নেওয়া হয়। সর্বশেষ এবার সুনীল গোমেজ হত্যায় গত বৃহস্পতিবার তাকে চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে কড়া নিরাপত্তায় আজ (রবিবার) বিকালে তাকে আদালতে হাজির করা হয়। দীর্ঘ প্রায় ২ ঘণ্টা জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন বড়াইগ্রামের বনপাড়ায় মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে (৭২) কুপিয়ে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় তার মেয়ে বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের