বুড়িতিস্তায় পানি ঢাললেন হাজারও মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৭, ০৭:৫৭আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ০৮:০০

বুড়িতিস্তার পাড়ে সমবেত হওয়া হাজারও মানুষ

কুড়িগ্রামের উলিপুর এলাকার বুড়িতিস্তা নদী দখলদারদের হাত থেকে বাঁচাতে ও পানি প্রবাহের দাবিতে কয়েক হাজার মানুষ ‘প্রতীকী পানির ঢল’ কর্মসূচি পালন করেছেন। প্রখর রোদ ও গরম উপেক্ষা করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা কলস, বালতি, ঘটি, জগ, মগ ও বোতলে পানি নিয়ে এসে বুড়িতিস্তায় ঢেলে এ কর্মসূচি পালন করেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে স্থানীয় প্রেসক্লাব এবং রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচি উপলক্ষে উলিপুর শহীদ মিনারে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সদস্যরাও হাজির হন। সবার মুখে একই দাবি উচ্চারিত হতে থাকে, ‘দখলদার নিপাত যাক, বুড়িতিস্তা রক্ষা পাক’ এবং ‘বুড়িতিস্তা বাঁচাও, উলিপুর বাঁচাও’।

এরপর শহীদ মিনার থেকে কলস ঘটি-বাটি, পানির বোতলে পানি নিয়ে ঈদগাহ মাঠের পাশ দিয়ে পোস্ট অফিস মোড় হয়ে প্রায় ২ কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক অতিক্রম করে গুনাইগাছ সেতুর পূর্ব দিকে বুড়িতিস্তা নদীর তীরে পৌঁছায়। লোকজন নদীর দুই তীরে সারিবদ্ধভাবে অবস্থান নেয়।

প্রতীকী কর্মসূচিতে পানি ঢালছেন নানা শ্রেণি-পেশার মানুষ

এদিকে, কর্মসূচি উপলক্ষে সকাল থেকেই নদীপারে তৈরি অস্থায়ী মঞ্চে উদীচী শিল্পীগোষ্ঠী গণসংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করে। মিছিল বেলা ১১টার দিকে নদীর তীরে পৌঁছালে সমাবেশ শুরু হয়। সংক্ষিপ্ত এ সমাবেশ শেষে সাইরেন বাজিয়ে সংকেত দিলে একযোগে ঘটি-বাটি, কলস, বোতলের পানি বুড়িতিস্তায় ঢালা হয়।

এরপর সমাবেশে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন তালুকদার, উলিপুর পৌর মেয়র তারিক আবুল আলা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলী, সাবেক সভাপতি আবদুল মজিদ হাড়ি, সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি পরিমল মজুমদার, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, কমিউনিস্ট পার্টির নেতা দেলওয়ার হোসেন, রেল, নৌ-যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ কমিটির কেন্দ্রিয় সভাপতি সায়েদুল আবেদীন ডলার, জেলা কমিটির তাজুল ইসলাম তাজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রুবি, উপজেলা সভাপতি আপন আলমগীর, পৌর কমিটির আহবায়ক আবুল হাসানাত রাজিব প্রমূখ।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম