নাটোরে স্কুলছাত্র হত্যা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড

নাটোর প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৭, ০২:২৪আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ০২:২৬

আদালত

নাটোরে অনন্ত কুমার চক্রবর্তী নামের এক স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় অপর দুইজনকে খালাস দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজাউল করিম এই রায় দেন।

দণ্ডিতের নাম আশরাফুল ইসলাম। তিনি সদর উপজেলার হালসা গ্রামের নেকবর মুন্সির ছেলে।

আদালত  ও মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ৩১ মে সন্ধ্যায় হালা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র অনন্ত কুমার চক্রবর্তী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে অপহরণ করে। অপহরণকারীরা অনন্তর বাবার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ দিতে ব্যর্থ হওয়ায় পরদিন একই গ্রামের একটি পানের বরজের মধ্যে অনন্তর বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহত অনন্তের বাবা আশরাফুলসহ কয়েকজনের নামে বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ আশরাফুলসহ একই গ্রামের আব্দুল্লাহ এবং শাহজাহানকে গ্রেফতার করে। দীর্ঘ শুনানি শেষে আদালত বৃহস্পতিবার দুপুরে এই রায় দেন।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম