মুন্সীগঞ্জে কলেজছাত্রীর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৭, ০৪:৫৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৭, ০৪:৫৯

কলেজছাত্রী সোনিয়া হত্যার প্রতিবাদের অনুষ্ঠিত মানববন্ধন মুন্সীগঞ্জের গজারিয়ায়  আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থী সোনিয়া আক্তারকে (১৯)আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় শনিবার প্রতিবাদ সভা  ও মানববন্ধন করেছে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।

ওই  কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হাফিজ আহমদের সভাপতিত্বে উপস্হিত ছিলেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ,গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়াতুল ইসলাম ভূঞা,  কলেজের অধ্যক্ষ বশির উল্লাহ, ও ইউপি সদস্য মিনুয়ারা বেগম।
প্রতিবাদ সভার পরে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গজারিয়া থানার ওসি এ ঘটনায় জড়িতের উপযুক্ত শাস্তির আশ্বাস দেন।
উল্লেখ্য,  গত সোমবার সকালে নিজ বাড়ির টিউবওয়েলের কাছে এইচএসসি পরীক্ষার্থী সোনিয়াকে কে বা কারা দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে তার শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যায়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকার পর  বৃহস্পতিবার  রাতে তিনি  মারা যান।
/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম