টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৭, ২২:৩৩আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ২২:৪০

টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকালে উপজেলার সোনালীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সোনালীয়া গ্রামের মৃত ঝুমুর আলীর ছেলে হযরত আলী (৭০) এবং একই গ্রামের মৃত আনছের আলীর ছেলে আলতু মিয়া (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার ছয়শ গ্রামের ওপর দিয়ে পিডিবি’র বিদ্যুৎ লাইন গেছে। একইসঙ্গে গেছে স্যাটেলাইটের ক্যাবলও। শুক্রবার বিকালে ছয়শ মৌজার ঢেড়স তুলতে যান হযরত আলী। সেখানে জমির ওপর পরে থাকা স্যাটেলাইট তারের সাথে জড়িয়ে ছিলো বিদ্যুৎ লাইনের সংযোগ। এতে তা সরাতে গিয়ে হযরত আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় পাশে থাকা আলতু মিয়া হযরত আলীকে ধরতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম