টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৭

টাঙ্গাইল প্রতিনিধি
০২ মে ২০১৭, ২৩:৩৭আপডেট : ০৩ মে ২০১৭, ০০:৩৩

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে, নিহত ৭

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে সাত জন নিহত হয়েছেন। এ সময় আরও ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের হরিপুরে এ দুর্ঘটনা ঘটে। ঘাটাইলের সার্জেন্ট প্রণব কুমার সরকার এ তথ্য জানান।

নিহতদের মধ্যে রয়েছেন গোপালপুর উপজেলার আছমা (২৫), শান্তা (২৫), ধনবাড়ির রহিম (৫৫), নারায়ণগঞ্জ জেলার নূরে-আলম (২৩), চন্দন (৩২)। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রণব কুমার সরকার বলেন, ‘মঙ্গলবার রাত ৯ টা ৪৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়িগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাত জন মারা যান। আহত হন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান সার্জেন্ট।

আরও পড়ুন-
বাবা-মেয়ের আত্মহত্যার পেছনে যত কারণ

৩৪ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

/এমএনএইচ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম