বোরো ধান নিয়ে দিশেহারা চান্দার বিলের কৃষকরা

মনোজ সাহা, গোপালগঞ্জ
০৫ মে ২০১৭, ১৫:১৮আপডেট : ০৫ মে ২০১৭, ১৫:২৪

বোরো ধান নিয়ে দিশেহারা চান্দার বিলের কৃষকরা

বোরো ধান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন গোপালগঞ্জের চান্দার বিলের অন্তত ১০ হাজার কৃষক। টানা বৃষ্টির পর জোয়ারের পানিতে বিলের ৬০০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। ধান কাটতে শ্রমিকদের অতিরিক্ত পারিশ্রমিক দিতে হচ্ছে। তারপরও রয়েছে সংকট। ফলে ক্ষেতের মধ্যেই নষ্ট হচ্ছে ধান। এছাড়া অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ধান ঘরে তুলতে কৃষকদের বেগ পেতে হচ্ছে। সরেজমিনে চান্দার বিল ঘুরে এ চিত্র দেখা গেছে।

গোপালগঞ্জ সদর, কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার ৬ মৌজার ২৭ টি গ্রাম রয়েছে চান্দার বিলে। এ বছর বিলের ৮ হাজার হেক্টর জমিতে বেরো ধানের আবাদ করে কৃষক। ধানের ফলনও হয়েছিল আশানুরূপ। ধানে সোনালি রং ধরলে দেশের বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা চান্দার বিলে জড়ো হতে শুরু করেন। কিন্তু বিধি বাম, কৃষকের মুখে হাসি ফোঁটার আগেই তাদের স্বপ্নের ধান জোয়ার আর টানা বর্ষণে তলিয়ে যায়।

বোরো ধান নিয়ে দিশেহারা চান্দার বিলের কৃষকরা

চান্দার বিলের কুমরিয়া গ্রামের কৃষক নিত্য বালা বলেন, ‘আমি ২ বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। এর মধ্যে এক বিঘার ব্রি-২৮ জাতের ধান বৃষ্টির আগেই কেটে ঘরে তুলেছি। বাকি এক বিঘায় হাইব্রিড ধান চাষ করেছিলাম। এ ধান একটু দেরিতে পেকেছে। তাই বৃষ্টি ও জোয়ারের পানিতে তলিয়ে গেছে। ধানকাটা শ্রমিকরা এ অবস্থা দেখে এলাকা থেকে চলে গেছে। শ্রমিকরা পানিতে তলিয়ে যাওয়া ধান কাটতে চায় না। শ্রমিক সংকটে অর্ধেক ধান নষ্ট হয়ে গেছে।

বিলের চককোনা গ্রামের তপন বৈরাগী বলেন, ‘বিলে যাতায়াত ব্যবস্থা অনুন্নত। এ কারণে উৎপাদিত ধান পথেই নষ্ট হচ্ছে। বাঁধ, রাস্তা ও খালের ব্যবস্থা করা হয়ে আমরা প্রতি বছর ফসলহানি থেকে রক্ষা পাবো।’

কলিগ্রামের সদানন্দ হালদার বলেন, ‘আমার নিচু জমির ধান বেশি নষ্ট হয়েছে। সারা বছর বিলে একটি মাত্র ফসল বোরো ধান আবাদ করি। এ ধান ঘরে তুলতে না পারলে সারা বছরের খাবার ধান হবে না। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।’

বোরো ধান নিয়ে দিশেহারা চান্দার বিলের কৃষকরা

ধান কাটা শ্রমিক শাকিল শেখ বলেন, ‘তলিয়ে যাওয়া ধান কাটতে খুবই কষ্ট হয়। কাটার পর ধান বয়ে অনতে দুর্ভোগের শেষ থাকে না। এ কারণে অনেক শ্রমিক বিল এলাকা থেকে চলে গেছেন।’

উজানী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শ্যামা প্রসাদ বৈরাগী ও গবেষণা কর্মকর্তা বিধান চন্দ্র বলেন, প্রতি বছরই জেয়ারের পানিতে চান্দার বিলের পাকা ধান তলিয়ে যাচ্ছে। তাই এ ফসল রক্ষায় বিল এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।

বোরো ধান নিয়ে দিশেহারা চান্দার বিলের কৃষকরা

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক সমীর কুমার গোস্বামী বলেন, ৪ দিনের টানা বর্ষণ ও জোয়ারের পানিতে গোপালগঞ্জের ৫ উপজেলায় ২০০ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। আমরা এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠিয়েছি।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম