সীমান্তে মাদক কারখানা বন্ধে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ মে ২০১৭, ০০:০৬আপডেট : ০৬ মে ২০১৭, ০০:৩৬

মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী বাংলাদেশ-ভারত সীমান্তে মাদক কারখানা বন্ধের বিষয়ে ভারত সরকার সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ‘সীমান্তে বিভিন্ন ধরনের মাদকের কারখানা বন্ধ করতে আমরা ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছি। আমরা বলেছি, সীমান্তে যেন কোনও ধরনের মাদক কারখানা না থাকে। কারণ এসব মাদক আমাদের তরুণ সমাজের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে। মাদকাসক্ত হয়ে আমাদের তরুণরা যেন নষ্ট হয়ে না যায়, তার জন্য আমরা ভারত সরকারের কাছে অনুরোধ করেছি। তারাও কথা দিয়েছে, এ বিষয়ে তারা সর্বাত্মক সহযোগিতা করবে।’
শুক্রবার (৫ মে) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুরে মাদক ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। আজমপুর কেন্দ্রীয় মসজিদ ময়দানে অনুষ্ঠিত এই সমাবেশ।
আইনমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করছেন একজন মাদক ব্যবসায়ী সীমান্তে মাদকের পাচার ও মাদক ব্যবসা ঠেকাতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে উল্লেখ করে সমাবেশে আইনমন্ত্রী বলেন, ‘মাদক ঠেকাতে বিজিবি যেসব সমস্যার মোকাবিলা করে থাকে, তার সবগুলোই সমাধান করা হবে।’ মাদক পাচার ও মাদক ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘মাদক ব্যবসা না ছাড়লে আপনাদের কঠোর পরিণতি ভোগ করতে হবে।’
আখাউড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান ভূঁইয়া স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানোর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান, ১২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল শাহ আলী, র‌্যাব-১৪-এর পরিচালক চন্দন কুমার দেবনাথ প্রমুখ।
মাদকবিরোধী এই সমাবেশে আইনমন্ত্রীর কাছে দুইশ ২২ জন মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেন। এসময় মন্ত্রী তাদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

আরও পড়ুন-

কাঠমিস্ত্রির জোগালদার থেকে বিসিএস ক্যাডার

জেলখানা বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর হয়ে গেছে: মির্জা আব্বাস

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম