বগুড়ায় ৬৫ মাসেও শেষ হয়নি আদালত ভবনের নির্মাণ কাজ

বগুড়া প্রতিনিধি
০৬ মে ২০১৭, ২০:২৪আপডেট : ০৬ মে ২০১৭, ২০:২৪

 

বগুড়া বগুড়ায় ৬৫ মাসেও শেষ হয়নি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের নির্মাণ কাজ। ২০১২ সালের জানুয়ারিতে শুরু হওয়া এ প্রকল্পের কাজ ২৪ মাসের মধ্যে শেষ করার কথা ছিল। ২০১৫ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এ ভবন উদ্বোধন করলেও ৬৫ মাস পরও অসম্পূর্ণ রয়েছে ভবনের অনেক কাজ।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান এমওকে জয়েন্ট ভেঞ্চারের মালিক মাছুদুর রহমান জানান, ভবনের অবকাঠামো নির্মাণ কাজ শেষ। লিফট, দরজা-জানালাসহ অন্যান্য কাজ করেছে অন্য ঠিকাদার। গণপূর্ত বিভাগ চাইলে যেকোনো সময় ভবন হস্তান্তর করা হবে।

বগুড়ার গণপূর্ত বিভাগের সূত্র ও আইনজীবীরা জানান, সরকার গত ২০১০ সালে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন নির্মাণ প্রকল্প হাতে নেয়। ২০১১ সালে টেন্ডার প্রক্রিয়া শেষ হয়। নির্মাণ ব্যয় ধরা হয় ২৩ কোটি টাকা। ২০১২ সালের জানুয়ারিতে তৎকালীন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। নির্মাণ কাজের দায়িত্ব পায় এমওকে জয়েন্টভেঞ্চার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কয়েকদফা কার্যাদেশের মেয়াদ বাড়ানো হয়। সর্বেশেষ গত বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছিল। সম্প্রতি ভবনে তিনটি লিফট সরবরাহের জন্য ২ কোটি ৫ লাখ টাকা এবং ভবনের বাইরে বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ৮৬ লাখ টাকার কার্যাদেশ দেওয়া হয়েছে। কাজগুলো পেয়েছিল হরাইজন টেকনো লিমিটেড ও ব্রাদার্স কন্সট্রাকশন নামে দুটি প্রতিষ্ঠান। একাজও শেষ হয়নি।

বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি লুৎফে গালিব আল জাহিদ মৃদুল বলেন, ‘চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১০তলা ভবন নির্মাণ কাজ সঠিক সময়ে শেষ না হওয়ায় এজলাস সংকট দেখা দিয়েছে। বিচারিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সীমিত এজলাসে পালা করে বিচারিক কাজ চালানো হচ্ছে। এজলাস সংকটে গওহর আলী বার ভবনের ৪টি ঘর ভাড়া নেওয়া হয়েছে। এছাড়া জেলা পরিষদ ও জেলা প্রশাসন কার্যালয়ে চলছে প্রশাসনিক ট্রাইব্যুনাল, বিদ্যুৎসহ প্রায় ১০টি এজলাসের বিচারিক কাজ।’

এদকে, গত ২ মে বগুড়া সার্কিট হাউজে বিচার বিভাগীয় সম্মেলনে অসন্তোষ প্রকাশ করে প্রধান বিচারপতি এসকে সিনহা আগামী ৩১ মের মধ্যে ভবনের অন্তত ৪তলা পর্যন্ত হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম