কৃতী শিক্ষার্থীদের রাসিক মেয়র শিক্ষা পদক প্রদান

রাজশাহী প্রতিনিধি
০৭ মে ২০১৭, ০১:২৫আপডেট : ০৭ মে ২০১৭, ০১:২৭

কৃতী শিক্ষার্থীদের পদক পরিয়ে দিচ্ছেন মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মেয়র শিক্ষা পদক প্রদান করা হয়েছে।

শনিবার (৬ মে) বিকেলে নগর ভবন গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল পদক অনুষ্ঠানে বলেন, ‘বাংলাদেশ আমার দেশ। লাল সবুজের পতাকা আমাদের। আমাদের জন্মভূমি, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে  হবে। নতুন প্রজন্মকে তা জানাতে  শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ’

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,  ‘ আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মেধার বিকাশ ঘটাতে লেখাপড়ার পাশাপাশি তাদের খেলাধূলার সুযোগ দিতে হবে। তোমাদের মধ্যেই আগামী দিনের নোবেল বিজয়ী ড. ইউনুস, সাকিব, মুস্তাফিজ, মুর্তজার মতো দেশ বরেণ্যদের সন্ধান পাবো। একদিন তোমরাই এদেশের কর্ণধার হয়ে দেশকে এগিয়ে নেবে।’ তিনি বলেন, ‘ প্রত্যেক সন্তানের উচিত তার বাবা-মায়ের প্রতি সম্মান প্রদর্শন করা। সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদেরও অগ্রণী ভূমিকা পালন রাখতে হবে।’

শিক্ষকদের মর্যাদা সম্পর্কে মেয়র বলেন,  ‘জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সর্বাগ্রে। এজন্য দেশের সর্বোচ্চ বেতন গ্রেডে তাদের স্থান হওয়া উচিত।’ জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে বিরূপ আবহাওয়া সৃষ্টি, তার পরিবর্তনে প্রত্যেককে গাছ লাগানোর পরামর্শ প্রদান করেন তিনি। রাজশাহী সিটি করপোরেশনের মূল স্লোগান গ্রিন সিটি, ক্লিন সিটি, এডুকেশন সিটি, হেলদি সিটি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন মেয়র।

রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আনোয়ারুল আমিন আযবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ -উপাচার্য প্রফেসর ড. নুরুল হোসেন চৌধুরী, রাজশাহী শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান দীপ কেন্দ্র নাথ ও কাউন্সিলর নাসিরা খানম। 

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় এক হাজার ৭৩৭ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের প্রত্যেককে পদক ও একটি করে নিম গাছের চারা প্রদান করা হয়েছে।

/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে