গাজীপুরে শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি
০৮ মে ২০১৭, ২১:৩০আপডেট : ০৮ মে ২০১৭, ২১:৫০

ডুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

গাজীপুরে চলন্ত বাসে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) এক শিক্ষার্থীকে চালকের সহকারী মারধর করায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা জয়দেবপুর-শিমুলতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ মে) দুপুর থেকে প্রায় ৫ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখা হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল (রবিবার)ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজনকে পিটিয়ে আহত করে বলাকা পরিবহনের চালকের সহকারী ও ওই বাসের সুপারভাইজার। পরে তাকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, পরিবহন নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলেও এ ঘটনার কোনও বিচার মেলেনি। এতে আজ (সোমবার) দুপুরে আন্দোলনে নামেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ডুয়েটের মূল ফটকের সামনে অবস্থান নেন। এতে ঢাকা-শিমুলতলী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘শ্রমিক নেতা ও শিক্ষার্থীদের নিয়ে পুলিশ বৈঠক করেছি। আগামী বৃহস্পতিবার সকালে বিষয়টি নিয়ে আবার আলোচনা হবে। ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী