ভাইয়ের হাতে ভাই খুন

সাতক্ষীরা প্রতিনিধি
০৯ মে ২০১৭, ০১:৫৫আপডেট : ০৯ মে ২০১৭, ০১:৫৭

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার কলারোয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত সোহাগ হোসেন (৩৫)-এর লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তিনি কলারোয়া উপজেলার ১২ নং যুগিখালি ইউনিয়নের তরুলিয়া গ্রামের আব্দুল বারিক গাজীর ছেলে। সোমবার ভোরে ঢাকায় নেওয়ার পথে আরিচা ফেরিঘাটে তার মৃত্যু হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকালে আব্দুল বারিক গাজীর দুই ছেলের মধ্যে বাঁশঝাড়ের কঞ্চি ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রসুল বড় ভাই সোহাগ হোসেনকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এ সময় সে মাটিতে লুটিয়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে যশোর কুইন্স হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামার্শ দেন চিকিৎসকরা। ঢাকায় নেওয়ার পথে আরিচা ফেরিঘাটে রাত ৪টার দিকে তার মৃত্যু হয়।

ওসি বিপ্লব কুমার নাথ জানান, কলারোয়ায় নিয়ে আসার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে