প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় মীরাক্কেল চ্যাম্পিয়ন রনির বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি
১৩ মে ২০১৭, ০৩:৩১আপডেট : ১৩ মে ২০১৭, ০৫:২৩

আবু হেনা রনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ায় মীরাক্কেল চ্যাম্পিয়ন রনির বিরুদ্ধে নাটোরে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার রাতে সিংড়া উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সবুজ বাদী হয়ে মামলাটি করেন।

জানা গেছে, আবু হেনা রনি সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ সালে নাট্যকলায় স্নাতোকত্তর পাশ করেন। রনি ভারতের সিরিয়াল জি-বাংলা চ্যানেলের কমেডি শো মীরাক্কেল-৬-এর চ্যাম্পিয়ন।

মামলার বাদী হাফিজুর রহমান সবুজ বলেন, আবু হেনা রনি দীর্ঘদিন  থেকেই প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে নেতিবাচক মন্তব্য করে আসছিলেন। সম্প্রতি কক্সবাজারে প্রধানমন্ত্রীর সাগর জলে পা ভেজানো নিয়ে ব্যঙ্গ করে আবু হেনা রনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন (তিনি পা ভেজালেন, আর ইনি গা ভেজালেন)।  বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। পরে এ স্ট্যাটাস নিয়ে সমালোচনা শুরু হলে তিনি তা ফেসবুক ওয়াল থেকে সরিয়ে ফেলেন।

তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এর বাইরেও তাঁর ব্যক্তিগত জীবন আছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের বিশেষ মুহূর্তগুলোর ব্যঙ্গ বা কটুক্তি করায় তা সবার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাই আমি তার বিরুদ্ধে মামলা করে। আমি চাই, রনির উপর্যুক্ত শাস্তি হোক।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, ‘তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের