বাগেরহাটের মোড়েলগঞ্জে নান্না শেখ(২২) নামের এক নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলার পানগুছি নদীর গাবতলা এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় মোড়েলগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে নিখোঁজ হন এই যুবক।
শুক্রবার (১২ মে) এ ব্যাপারে ওই যুবকের বড়ভাই বাবুল শেখ মোড়েলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল আলম বলেন, ‘নান্না শেখের গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলেও ধারণা করা হচ্ছে।’
নিজ গ্রামে ক্রিকেট ও জুয়াকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলেও মনে করছেন স্থানীয় লোকজন। মোড়েলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মিঠু ও মোরেলগঞ্জ থানার ওসি রাশেদুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
/এসএমএ/
আরও পড়ুন







