শরীয়তপুরে ঝড়ে নিহত ১, দুই শতাধিক ঘর বিধ্বস্ত

শরীয়তপুর প্রতিনিধি
১৫ মে ২০১৭, ১৫:২০আপডেট : ১৫ মে ২০১৭, ১৫:৩৪

কালবৈশাখী

শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে এক নারী নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। সোমবার (১৫ মে) সকালে বয়ে যাওয়া ওই ঝড়ে দুই উপজেলার চার ইউনিয়নে দুই শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে।

ঝড়ে নিহত নারীর নাম বেগম আক্তার (৫০)। তিনি ডিএমখালি ইউনিয়নের পাইয়াতলি গ্রামের জিয়া মাদবরের স্ত্রী।

স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নড়িয়া উপজেলার চরআত্রা ও নওয়াপাড়া ইউনিয়ন এবং ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা ও সখিপুর ইউনিয়নে কালবৈশাখী আঘাত হানে। এতে গাছের ডাল ভেঙে ওপরে পড়ায় সখিপুরের বেগম আক্তার নিহত হন। এসময় চার ইউনিয়ন মিলিয়ে ১৫ জনের মতো আহত হন। ঝড়ের আঘাতে দুই শতাধিক বসতঘর বিধ্বস্ত হয়।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চরআত্রা, নওয়াপাড়া, কাঁচিকাটা ও সখিপুর ইউনিয়নে ২০০ ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার কথা শুনেছি। এর মধ্যে চরআত্রা ও নওয়াপাড়া ইউনিয়নে ১৫০টি বসতঘর বিধ্বস্ত হয়েছে, পাশাপাশি ১০ জনের মতো আহত হয়েছেন।’

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম