আবেদনের ৯ বছর পর এলো প্রবেশপত্র

কুমিল্লা প্রতিনিধি
১৫ মে ২০১৭, ২১:২৫আপডেট : ১৫ মে ২০১৭, ২১:৩৫

লিখিত পরীক্ষার কার্ড সরকারি চাকরি পাওয়ার আশায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের টুটুল কুমার ঘোষ। কিন্তু আবেদনের দীর্ঘ ৯ বছর পর মিলেছে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষার প্রবেশপত্র। কিন্তু এরই মধ্যে সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা অনেক আগেই শেষ হয়েছে টুটুলের।

জানা গেছে, ২০০৮ সালে টুটুল কুমার ঘোষ একটি জাতীয় দৈনিক পত্রিকার বিজ্ঞপ্তির সূত্র ধরে মুন্সিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ের বেঞ্চ সহকারী পদে আবেদন করেন। দীর্ঘ দিন তিনি ওই পদে চাকরির জন্য পরীক্ষার প্রবেশপত্রের অপেক্ষায় ছিলেন। এরই মধ্যে সরকারি চাকরিতে প্রবেশে বয়সের সময়সীমা শেষ হওয়ায় তিনি ওই চাকরির কথা রীতিমত ভুলেই গেছেন। কিন্তু সোমবার সকালে রেজিস্ট্রি ডাকযোগে লিখিত পরীক্ষার কার্ড আসলে বিস্মিত হন দুই সন্তানের জনক টুটুল।

লিখিত পরীক্ষার কার্ড নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটির চেয়ারম্যান ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক স্বাক্ষরিত ওই লিখিত পরীক্ষার কার্ডে উল্লেখ করা হয়েছে, আগামী ২৬ মে সকাল সাড়ে ১০টায় সময় মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার ওই কার্ডটি হাতে পেয়ে টুটুল কুমার ঘোষ আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘এটা একটা তামাশা। বেকারত্ব ঘুচাতে চাকরির আবেদন করেছিলাম। আমার চাকরির বয়সতো অনেক আগেই শেষ হয়েছে। এখন এই কার্ড দিয়ে আমি কী করবো? আমি পরীক্ষায় অংশগ্রহণ করে ভাল করলেও বয়সের কারণে এখন আমাকে চাকরি দেওয়ার মতো অবস্থা কী কর্তৃপক্ষের আছে? এটাতো কর্তৃপক্ষের রসিকতা ছাড়া আর কিছুই না।’

/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী