হাটহাজারীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো
১৮ মে ২০১৭, ১৬:২৯আপডেট : ১৮ মে ২০১৭, ১৬:৪১

চট্টগ্রাম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মো. লোকমান হোসেন (৩৪) নামে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৭ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল মোহাম্মদ জাহাঙ্গীর বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত লোকমান হোসেন ফতেহপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, ‘রাতে গুরুতর আহত অবস্থায় লোকমানকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’

ওসি বেলাল মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘বুধবার রাতে লোকমান বাড়ির পাশের একটি মাহফিল থেকে ফেরার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, পূর্ব শত্রুতার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।’

স্থানীয়রা জানান, লোকমান এলাকায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তবে এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম