চাঁপাইনবাবগঞ্জে শিবিরের ১৩ নেতাকর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ মে ২০১৭, ১৭:০৩আপডেট : ১৯ মে ২০১৭, ১৭:২৭

আদালতে নেওয়ার পথে গ্রেফতারকৃত শিবির নেতাকর্মীরা

চাঁপাইনবাবগঞ্জে ৮শ' গ্রাম গান পাউডার ও শতাধিক জিহাদি বইসহ শিবিরের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ মে) রাত সাড়ে আটটা থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহম্মেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো- শিবগঞ্জ উপজেলার মো. আল-আমিন, কবির হোসেন, আব্দুল আজিজ, মো. শফিকুল ইসলাম, মো. হারুর-অর-রশিদ, হেলাল উদ্দিন, ভোলাহাটের মো. আশরাফুল ইসলাম, আসাদুল্লাহ নিহাদ, গোমস্তাপুরের মো. খাদেমুল ইসলাম, আব্দুর রাকিব, আব্দুল মনতাকিন, নাজমুল হুদা ও সদর উপজেলার মো. নুরে আলম।
ওসি সাবের রেজা আহম্মেদ বলেন, 'গোপনে খবর পাই, শিবিরের নেতাকর্মীরা বৈঠক করছে। পরে পৌর এলাকার চাঁদলাই মহল্লার সাদেকুল ইসলামের বাড়িতে ও পারহাউস মোড়ের এক ছাত্রাবাসে অভিযানে চালাই। সেখান থেকে ৮শ’ গ্রাম গান পাউডার ও শতাধিক জিহাদি বইসহ তাদের গ্রেফতার করি।'
তিনি আরও জানান, গত সোমবার শিবিরের এই ১৩ নেতাকর্মী দেলোয়ার হোসেন সাঈদীর কারাদণ্ডাদেশের রায় বহালের প্রতিবাদে শহরে মিছিল করে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুই মামলা রয়েছে। ওই দুই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম