‘তল্লাশি চালিয়ে খালেদা জিয়াকে অসম্মান করা হয়েছে’

খুলনা প্রতিনিধি
২১ মে ২০১৭, ১৯:০০আপডেট : ২১ মে ২০১৭, ১৯:০৩

খালেদার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিচ্ছেন নজরুল ইসলাম মঞ্জু

বর্তমান সরকারের অধীনে দেশে নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেছেন, ‘রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির মাধ্যমে খালেদা জিয়াকে অসম্মান করা হয়েছে। নির্বাচন থেকে সরিয়ে দিতে এ কাজ করা হয়েছে। কিন্তু এভাবে তল্লাশি বা হয়রানির করে বিএনপিকে নির্বাচন থেকে সরানো যাবে না।’

রবিবার (২১ মে) বেলা ১১টায় খুলনা মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে ভয় ও আত্মসমর্পণের কোনও নজির নেই। এমনকি, বিএনপি নেতাকর্মীরাও দমন-নির্যাতনকে ভয় পায় না। যারা অবৈধভাবে পাওয়া ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান, তাদের মনে রাখতে হবে, আগামীতে সহায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘চোখ রাঙ্গিয়ে, ভয় দেখিয়ে, গণগ্রেফতার করে, বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে বিএনপির নেতাকর্মীদের দমন করা যাবে না। প্রশাসনের যে সব কর্মচারী উদ্দেশ্যপ্রণোদিত মামলায় আমাদের নেতাকর্মীদের হয়রানি করেছেন, এ সরকারের বিদায়ের পর তাদেরকে অবশ্যই জবাবদিহি করতে হবে।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন- খুলনা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, কাজী সেকেন্দার আলী ডালিম, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, সিরাজুল ইসলাম, শাহজালাল বাবলু, শেখ ইকবাল হোসেন, স ম আব্দুর রহমান, ফখরুল আলম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মাহবুব কায়সার, শেখ হাফিজুর রহমান, মেহেদী হাসান দীপুসহ অনেকে।

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম